পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

সৌদি আরবে ২২ দিন ধরে মাদারগঞ্জের যুবক নিখোঁজ, অপেক্ষায় মা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৬ মে ২০২৬, ১১:৫৩ পিএম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে গিয়ে টানা ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার কোনো সন্ধান না মেলায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ রুবেল মন্ডল (২১) উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে তিনি কয়েক মাস আগে সৌদি আরবে যান। সেখানে মক্কা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন।

গত ১৬ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ভিডিও কলে সর্বশেষ কথা বলার পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে।

রুবেলের মা মনোয়ারা বেগম বলেন, “২২ দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ নেই। সে কোথায় আছে জানি না।”

তার বড় ভাই মঞ্জুরুল ইসলাম জানান, রুবেল পরিবারের সবার ছোট। তার নিখোঁজের ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি জানা গেছে। পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।