পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

দক্ষিণের মেয়র ও উত্তরের দায়িত্ব পালনে সহযোগীতার ঘোষণা ইশরাকের!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১১:০১ এএম
দক্ষিণের মেয়র ও উত্তরের দায়িত্ব পালনে সহযোগীতার ঘোষণা ইশরাকের!

আজ বিকালের মধ্যে (১৬ ঘণ্টায়)! ঢাকায় একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন বলে দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন লেখেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কুরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।’

তিনি আরও লেখেন, ‘দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।’

এর আগে গত বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আদালত। নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করার মাধ্যমে তাকে মেয়রের শপথ পড়ানোর জটিলতা নিরসন হয়েছে। গতকাল সন্ধ্যায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রিট খারিজের আদেশ প্রকাশ করা হয়।

এই রায় প্রকাশের আগে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগর ভবন ঘেরাও করে ইশরাককে মেয়র করার দাবিতে আন্দোলন করে তার সমর্থকরা। পরে যার রায় প্রকাশ হয় বৃহস্পতিবার। রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আপাতত সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে তার সমর্থকরা।