পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

নওয়াপাড়ায় কৃষক দল নেতা হত্যায় ২০ বাড়িতে আগুন!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১২:৪৯ পিএম
নওয়াপাড়ায় কৃষক দল নেতা হত্যায় ২০ বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক:

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ লোকজন ডহর মশিয়াহাটী গ্রামের অন্তত ২২টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ২২ মে রাতে এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার এক সহযোগী সুমন। সেখানে মৎস্য ঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র নিয়ে পিন্টুর সঙ্গে তরিকুলের তর্ক হয়। এক পর্যায়ে অজ্ঞাত ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তরিকুলকে গুলি করে পালিয়ে যায়। কৃষক দলের নেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ওই রাতে উত্তেজিত জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশে ২২টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।  পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গতকাল শুক্রবার আসরের নামাজের পর অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।