পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

দেশজুড়ে নতুন কর্মসূচি দিল ‘জুলাই ঐক্য’

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০১:১৭ পিএম
দেশজুড়ে নতুন কর্মসূচি দিল ‘জুলাই ঐক্য’

দেশের চলমান পরিস্থিতিতে দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় ‘জুলাই ঐক্য’।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার থেকে দেশজুড়ে ৬ দিনব্যাপী অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে ‘জুলাই ঐক্য’।