পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

সিম নিবন্ধনের সীমা কমছে, নিবন্ধন করা যাবে সর্বোচ্চ ১০টি সিম!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১১:৩৯ পিএম
সিম নিবন্ধনের সীমা কমছে, নিবন্ধন করা যাবে সর্বোচ্চ ১০টি সিম!

এখন থেকে একজন গ্রাহক নিজের নামে কয়টি সিম নিবন্ধন করতে পারবেন, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিটিআরসি কতৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে ১৫টির অতিরিক্ত সিম ডিরেজিস্টার করে ফেলে। এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।