পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গুরুদয়াল কলেজে পরিক্ষার্থীদের জন্য শিবির ও ছাত্রী সংস্থার হেল্প ডেক্স।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১১:০৯ পিএম
গুরুদয়াল কলেজে পরিক্ষার্থীদের জন্য শিবির ও ছাত্রী সংস্থার হেল্প ডেক্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজে শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেক্স স্থাপন করে ছাত্রশিবির গুরুদয়াল সরকারি কলেজ শাখা। সকাল ৯ টার পূর্বে গুরুদয়াল সরকারি কলেজের ১ম গেইটের রাস্তার পাশে হেল্প ডেস্ক টি চালু করা হয়।

আজ শনিবার ( ৩১ মে ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় গুরুদয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় প্রায় আড়াই হাজারের বেশি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের তত্তাবধানে সকাল ৯ টায় গুরুদয়াল সরকারি কলেজের ১ম গেইটের রাস্তার পাশে হেল্প ডেক্স-টি স্থাপন করা হয়।

উক্ত হেল্প ডেস্ক স্থাপন এর মাধ্যমে শিক্ষার্থীদের বিনা পয়সায় মোবাইল ফোন জমা রাখা, প্রাথমিক চিকিৎসা, যথাযথ তথ্য সহায়তা ও বিশুদ্ধ খাবার পানি, সিট প্লান ও শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে।

ছাত্রশিবিরের পাশাপাশি ইসলামি ছাত্রী সংস্থার পক্ষ থেকেও হেল্প ডেস্ক স্থাপন করা হয়। যেখানে শিক্ষার্থী ছাত্রীদের নানা ধরনের সহায়তা প্রদান করা হয়।

এইসময় শিক্ষার্থীদের মাঝে কলম ও পানীয় সেবা দেওয়া হয়। তাছাড়াও যেসব শিক্ষার্থী ভুল করে এই ভেন্যুতে চলে এসেছে তাদের জন্য বাইক সেবাও চালু করা হয়। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের তাদের নিজেদের ভেন্যুতে পৌঁছে দেওয়া হয়।

ছাত্রদলের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় আগত অভিভাবকদের তারেক রহমানের পক্ষ থেকে বিস্কিট ও পানীয় সেবা প্রদান করে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

ক্যাম্পাসে এইরকম সেবা পেয়ে ভর্তি পিপাসু শিক্ষার্থীরা ছাএদল ও ছাএশিবিরের প্রসংশা করে। শিক্ষার্থীরা বলেন “আমরা দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে এসেছি। এখানে এসে এইরকম সেবা পেয়ে আমরা খুবই আনন্দিত”।

এছাড়াও গুরুদয়াল কলেজের এক শিক্ষক বলেন” আমাদের এই কলেজে আজ ভর্তি পরীক্ষা দুটি ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাএশিবির সাধারণ শিক্ষার্থীদের সেবা মূলক কার্যক্রম চালাচ্ছে। এতে আজ আমরা শিক্ষকসহ সকল শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। তাদের এই কার্যক্রমকে আমরা শিক্ষার্থীরা সাধুবাদ জানাই। আমরা শিক্ষকরা চাই ক্যাম্পাসে এসব ছাত্র সংগঠন গুলোর মধ্যে সবসময় সব প্রতিকূল পরিস্থিতিতেও ভাতৃত্ববোধ জাগ্রত থাকুক। এতেই আমরা শিক্ষক হিসেবে আনন্দিত হই”।

সংগঠনগুলোর এই সেবামূলক কার্যক্রমের জন্য সচেতন মহল থেকে তাদের প্রশংসা করা হয়েছে।