পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

নতুন বাজেটে কমছে মোবাইল ও ইন্টারনেট সেবার খরচ!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ জুন ২০২৫, ০৮:১২ পিএম
নতুন বাজেটে কমছে ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ!

অর্ন্তবর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা এবং মোবাইল অপারেটরদের জন্য কর কমানোর ঘোষণা এসেছে।

প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হবে। অর্থাৎ, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অর্ধেক কম কর দিতে হবে। এর ফলে তাদের ওপর আর্থিক চাপ কমবে, যা সরাসরি গ্রাহকদের জন্য ইন্টারনেট খরচ কমানোর সুযোগ তৈরি করতে পারে। ইন্টারনেট আরও সাশ্রয়ী হয়ে উঠলে সবার জন্য এর ব্যবহার সহজ হবে।

একই সঙ্গে, মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। মোবাইল কোম্পানিগুলো এখন থেকে তাদের মোট আয়ের ওপর কম কর দেবে। এতে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং তারা সেবার মান উন্নয়ন ও নতুন নতুন প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে পারবে।

এবার দেখার পালা মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলো কি সুবিধা দেয় গ্রাহকদের!

 

আরো পড়ুন: সিম নিবন্ধনের সীমা কমছে, নিবন্ধন করা যাবে সর্বোচ্চ ১০ টি সিম!