পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

কটিয়াদীতে জামায়াতের “উলামা বিভাগ” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১২:১৫ এএম
কটিয়াদীতে জামায়াতের “উলামা বিভাগ” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

কটিয়াদী উপজেলা জামায়াতের ‘উলামা বিভাগ’ এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন রোজ রবিবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উক্ত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম ফারুকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেকামারা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা জামাতের যুব বিভাগের সভাপতি ডা. মাওলানা আলী হোসেন রনি কাউছারী, করগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ অনান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ও সৌহার্দ্যকে সমাজে প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তারা বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠারও দিন। এ ধরনের আয়োজন সমাজে ইসলামী মূল্যবোধ ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলেমদের অংশগ্রহণে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই উপজেলা উলামা বিভাগের এই আয়োজনের জন্য সাধুবাদ জানান। এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা প্রত্যাশা করেন।