পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

পিতা কর্তৃক নিজ মেয়ে ধর্ষণ, বিচারের দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
পিতা কর্তৃক নিজ মেয়ে ধর্ষণ, বিচারের দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন!

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকায় পিতা কর্তৃক কন্যার ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আজ মঙ্গলবার দুপরে প্রায় ৫ শতাধিক এলাকাবাসীর আয়োজনে কান্তার মোড়ে  ধর্ষণ -এর বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবুুল কাসেমের নিজ মেয়েকে ১২ জুন গত (বৃহস্পতিবার) ভোর রাত ৫ ঘটিকায় জোর পূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের সময় তাঁর মেয়ে বাঁধা দিয়ে বলেন, “তোমার ইচ্ছা হলে আরেকটি বিয়ে করতে পারো। তবুও আমার সাথে এরকম কাজ করো না।”

এছাড়া মেয়েটি আরো বলেন, “ধর্ষণের বিষয়ে আমার মা নিষেধ করলে তাঁকে (মাকে) মারপিট করত।”

এলাকাবাসী  জানায়,  এই ৬০ বছর বয়সী আবুল কাসেম এর আগে ৪ টি বিবাহ করলেও তবু তাঁর লালসার স্বীকার হয় নিজ মেয়ে। ধর্ষণের শিকার আবুল কাসেমের মেয়ে, ধর্ষণের দিন ১২ জুন এলাকাবাসীকে অবগত করে।

ঘটনাটি এলাকাবাসীর জানাজানি হলে ধর্ষক আবুল কাসেম অএ ইউনিয়নের চেয়ারম্যানের  শরণাপন্ন হয়। এমতাবস্থায় চেয়ারম্যান বিচারের কথা বলে টালবাহনা করে। বর্তমানে ধর্ষক পিতা আবুল কাসেম পলাতক রয়েছে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম বলেন এই কুখ্যাত আবুল কাসেমের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। স্থায়ী বাসিন্দা বেলাল ব্যাপারী বলেন আবুল কাসেম ওরফে খাঁড়া কাসেমের মতো ঘৃণার কাজ ভবিষ্যতে কেউ যাতে  না করতে পারে এজন্য প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।

কচাঁকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনাটির সত্যাতা নিশ্চিত করে জানান মামলা প্রস্তুতি চলছে।  আসামিকে দ্রুত গ্রেফতার করব।