পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে মেঘনা নদীর পাড়ে যুবতীর মরদেহ উদ্ধার।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০২:৫৯ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুড়ির ঘাট এলাকার মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২১) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে বুড়ির ঘাট সংলগ্ন মেঘনার পাড় থেকে যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মেয়েটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় এখনো যুবতীর পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

লক্ষ্মীপুর সদর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”