পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

অ্যাপে প্রেমের ফাঁদ পেতে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ২

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১২:৫২ এএম

রাজধানীর আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার মুন্সিরচর গিমাডাঙ্গা এলাকার মো. মোতালেব শেখের ছেলে মো. ইয়াছিন শেখ (২৫) এবং মাগুরা জেলার সদর থানার শিমুলিয়া এলাকার মো. অলিয়ার রহমানের মেয়ে মোসা. সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)। বর্তমানে তারা উভয়েই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বাসিন্দা।

অপরদিকে ভুক্তভোগী পলাশ হোসেন (২৫) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পেচুয়াধারা এলাকার মো. গিয়াস উদ্দিনের সন্তান। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর দক্ষিনা আবাসিক এলাকার বাসবাস করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, গত ২০ জুন হানি ট্র্যাপ ডেটিং সাইট টানটান অ্যাপসে জামগড়ার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের সাথে পরিচয় হয় পলাশ হোসেনের। পরে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ২০ জুন রাত নয়টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাদি পলাশ হোসেনকে ডেকে নেন। এসময় প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ও নগ্ন ভিডিও ধারণ করার কথা বলে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে আড়াই লাখ টাকা দাবি করেন।

এসময় তারা তার কাছ থেকে একটি মোটরসাইকেল একটি আইফোন, এটিএম কার্ড ও নগদ টাকা নিয়ে ২১ জুন রাতে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে রাতে প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করে। পরে দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এই প্রতারক চক্রের আরো কেউ এর সাথে জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দলবদ্ধভাবে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত বলেও জানান তিনি।