পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

ভৈরবে ট্রেনের ছাদ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা উদ্ধার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
ভৈরবে ট্রেনের ছাদ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা উদ্ধার

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে দেড় লক্ষাধিক টাকা মূল্যের পরিত্যক্ত ৮ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। গতকাল রাত আনুমানিক পৌনে দশটার সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে উল্লিখিত গাঁজা উদ্ধার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ পিপিএম বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছায় ৯টা ৪৫ মিনিটে। ট্রেনে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ ও যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এস আই দিদার হোসেন নিয়মিত ডিউটির অংশ হিসেবে সঙ্গীয় ফোর্সসহ প্লাটফর্মে দাঁড়ানো ট্রেনটির ছাদে উঠেন। এ সময় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ,পাটের তৈরি চটের ব্যাগ ও একটি বাজার সদায় করার ব্যাগ দেখতে পেয়ে উদ্ধারসহ জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ব্যাগগুলোর ভেতর থেকে ৪ টি পোটলায় ৮ কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।