পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

সাবেক ইউপি সদস্যের বাড়িতে বর্বর হামলা: নিহত দুই,আহত স্ত্রী!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০১:০১ পিএম

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন উপজেলার সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম (৫৫) ও তার ভাইয়ের স্ত্রী মুকুল আক্তার (৪৫)।

উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন শহীদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম (৫০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।