পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

উত্তরায় সড়কে ট্রাক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০১:০৬ পিএম
পাবনায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু!

রাজাধানী ঢাকার উত্তরা এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেলে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে উত্তরার আজমপুর মোড়ে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুজন পুরুষ প্রাণ হারান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন—অহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত, ব্যবসায়ী নাসিমুল হক এবং জাবেদ আলী।

উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।