পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকায় নাহু–সরফ কোর্সের উদ্বোধন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৩:৩২ পিএম
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকায় নাহু–সরফ কোর্সের উদ্বোধন

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা যাত্রাবাড়ী ক্যাম্পাসে আজ ছাত্র সংসদের আয়োজনে নাহু–সরফ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাসের ফকিহ ও মুফতি শরিফুল ইসলাম, আরবি প্রভাষক শায়খ আব্দুল জব্বার জাহাঙ্গীর।

তাছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট হাফেজ আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তোফায়েল আহমেদ। এ সময় ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে মুফতি শরিফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নাহু ও সরফ ব্যাতীত কোনও দ্বীনি শিক্ষাই সম্পূর্ণ নয়। কোরআন–হাদীসের গভীর জ্ঞার্নাজনের জন্য অবশ্যই নাহু-সরফে পারদর্শী হতে হবে।”

আরবি শিক্ষক শায়খ আব্দুল জব্বার জাহাঙ্গীরও শিক্ষার্থীদের উদ্দেশ্যভাবে ভাষার ব্যাকরণে গতিশীলতা নিয়ে মনোনিবেশ করতে পরামর্শ দেন।

উল্লেখ্য, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এবং এটি ইসলামী ও সাধারণ শিক্ষাকে সমন্বিত করে পরিচালিত হচ্ছে। মাদরাসা পরিচালনা করছে “তা’মীরুল মিল্লাত ট্রাস্ট” এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনার্স বিভাগের পাশাপাশি দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান ও কম্পিউটার বিভাগ চালু রয়েছে ।