পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

বরিশালের বাবুগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ জুলাই)সকাল সাড়ে দশটার সময়ে উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর বান্দের বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ফারুক আহমেদ । এই কেন্দ্রের মাধ্যমে খুব সহজে ভূমি সেবা পাবেন স্থানীয়রা।

এসময় উপজেলা নির্বাহী ফারুক আহমেদ বলেন, এই ভূমি সেবা কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত যতো সেবা আছে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্থানীয়রা তা গ্রহণ করতে পারবেন। এ জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। সাধারণ মানুষ আর কষ্ট করে এ্যাসিলেন্ট অফিসে যেতে হবে না। তাদেরকে যাতে সহজে ভূমি সেবা দেয়া যায় এ জন্য এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু হয়েছে।

তিনি আরো বলেন, এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হবে। তবে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ তারা মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই ভূমির সংক্রান্ত অনেক সেবা নিতে পারবেন। এটি কেবল প্রান্তিক এলাকার অনগ্রসর মানুষের সহায়তার জন্য করা হচ্ছে। আর সরকার নির্ধারিত ফি নির্ধারিত থাকায় অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ থাকছে না। আর অতিরিক্ত ফি নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্র হতে নাগরিকগন সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পাপীর খানম, ইউপি সদস্য কাইউম হোসেন, মনিরুজ্জামান, ইউনিয়ন আনসার কমান্ডার মহিউদ্দিন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র ইনচার্জ আল-আমিন, বরিশাল বিমানবন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি সহ স্থানীয় অধিবাসিরা উপস্থিত ছিলেন।