হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন করতে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার!
নিজস্ব প্রতিবেদক:
এনসিপি নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের মনযোগ ডাইব্রেশন করতে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
হাসনাত বলেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।”
তিনি আরও অভিযোগ করেন, নির্ধারিত সময় অনুযায়ী দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও মে মাস পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। “দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি,”—বলেন তিনি।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আলোচিত ৬২৬ জনের অন্তর্বর্তীকালীন তালিকার অবস্থান সম্পর্কেও। তার ভাষায়, “ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন?”
সরকারের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, “এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”
উল্লেখ্য, এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
