পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৮ জুন, ২০২৬
শিরোনাম
কুমিরাঘোনা গ্যাসকূপের গ্যাস উত্তোলনের কার্যক্রম চালুর দাবি শাহজাহান চৌধুরীর গারো পাহাড়ে হাতিও মানুষের দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

কুমিরাঘোনা গ্যাসকূপের গ্যাস উত্তোলনের কার্যক্রম চালুর দাবি শাহজাহান চৌধুরীর

এম. ইউসুফ মাহমুদ
এম. ইউসুফ মাহমুদ , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১১:০৭ পিএম

চট্টগ্রাম-১৫-র সাংসদ ও প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা এলাকার গ্যাসকূপটি গ্যাস উত্তোলনের কার্যক্রম চালুর জোরালো দাবি জানিয়েছেন।

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় অবস্থিত গ্যাসকূপটি একটি ঐতিহাসিক। কিন্তু বর্তমানে সিসা দিয়ে বন্ধ থাকা গ্যাসক্ষেত্র। ১৯৬৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) উদ্যোগে অনুসন্ধানে এই অঞ্চলে গ্যাসকূপটির সন্ধান পাওয়া যায়। ১৯৭১ সালে স্বাধীনতার পর আধিপত্যবাদী শক্তির প্রভাবে এই গ্যাসকূপে সিসা ঢেলে তা চিরতরে বন্ধ করে দেওয়া হয়।

কূপটি এখনো বন্ধ অবস্থায় আছে। জ্বালানি সংকটের এ সময়ে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি এটি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা ও খনন করে উত্তোলনের জোরালো দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা গ্যাসকূপটি পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি দাবী জানান।

জাতীয় সংসদে দেওয়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। এটিকে যুগোপযোগী মনে করেন।