পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

আওয়ামী লীগ আমলে পাচারকৃত অর্থ ফেরাতে ৩-৫ বছর লাগবে: গভর্নর

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্কফোর্সের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মতে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে। যা আগের বছরে হয়েছিল ১৪ হাজার ১০৬টি।