পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

রিমান্ডে কোনো তথ্য দিচ্ছে না সাবেক মেয়র আইভি!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৯:৪১ পিএম
রিমান্ডে কোনো তথ্য দিচ্ছে না সাবেক মেয়র আইভি!

পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় রিমান্ডে কোনো তথ্য দিচ্ছেন না সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। মিনারুল হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের এ সহ-সভাপতি দু-দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত হয় মিনারুল। এ মামলায় পুলিশ অনেক নাটকীয়তা শেষে আইভীকে দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ মামলায় গত ২৫ মে আদালত তার দুদিনের রিমান্ড  মঞ্জুর করেন। পরবর্তীতে ২৭ মে জামিন শুনানির দিনে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২ জুন পরবর্তী দিন ধার্য করেন আদালত।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গত মঙ্গলবার আইভীকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। সূত্রটি জানিয়েছে, রিমান্ডে আইভীর কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের বেশির ভাগ সময়জুড়ে তিনি নিশ্চুপ ছিলেন।

সূত্রটি আরও জানায়, ছাত্র আন্দোলন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী যখন নারায়ণগঞ্জে এসেছিল তখন শামীম ওসমান, সাবেক পুলিশের আইজিপি, স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে সেসব বিষয়েও নীরব রয়েছেন তিনি।

রিমান্ডে আইভীকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খাঁন।