জামায়াত-শিবিরের মুনাফেকি চরিত্র মানুষ প্রত্যাখ্যান করেছে-যুবদল সভাপতি
জামায়াত-শিবিরের ‘মুনাফেকি চরিত্র’ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। তিনি আরো বলেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, এজন্য তারা নির্বাচন চায় না।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোনায়েম মুন্না বলেছেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে দেশের তরুণ সমাজ তার উচিত জবাব দেবে। দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, পাঁচ আগস্টের পর থেকে ছাত্র শিবির সব ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। তাদের গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে।
