পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শিরোনাম
এসএসসি-দাখিলের ফল প্রকাশকে ঘিরে ফের সক্রিয় প্রতারক চক্র; ‘রেজাল্ট পরিবর্তনের’ নামে অর্থ আদায়ের অভিযোগ! ‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র আরএমপি পুলিশ কমিশনারের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ শিরোপার পথে চার বিশ্বচ্যাম্পিয়নের মহারণ, কে হচ্ছে এবারের বিশ্বচ্যাম্পিয়ন? শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাদিক কায়েমসহ ৯ নেতা ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী টুকু ফুলবাড়ীতে ১,১৭০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ জলাবদ্ধতায় নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা
লিঙ্ক কপি হয়েছে!

‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম হয়েছে। এ বিতর্কের জের ধরে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ (Broiler Chicken Party)।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন একদল শিক্ষার্থী। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানে যাত্রা শুরু করা পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৬ হাজার ৩০০-এর বেশি অনুসারী যুক্ত হন।

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে। ওই অডিওকে কেন্দ্র করেই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজটির সূচনা হয়েছে।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি, মিম, ভিডিও ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ভাইরাল অডিওটির সত্যতা এবং এর বক্তার পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।