পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
মরেও অমর লিটন দাশ: মৃত্যুর পরও যাঁর শরীর হবে চিকিৎসাবিজ্ঞানের পাঠশালা মোহনগঞ্জে গরু পেঁপে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ: পানিবন্দির শঙ্কা! আবু ছাহিম -এর কবিতা ‘বাড়ি ছেড়ে দূরে’ গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের ‘সালতানাতে খোরাসান’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। দেশটির অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয়।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে রিজারভেশন তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এ সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত।

জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলেও জানান স্পিকার। তিনি বলেন, সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।