পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার আগে জরুরি নির্দেশনা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১২:০০ পিএম

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার আগে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে ৪৬তম, ৪৭তম ও ৪৮তম বিসিএসের তথ্য আগামী ৩০ জুন ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্মে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ এমন প্রার্থীরা, যাঁরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথবা ৪৭তম ও ৪৮তম বিসিএসে আবেদন করেছেন, তাঁদের নির্দিষ্ট একটি গুগল ফর্মের মাধ্যমে প্রাসঙ্গিক তথ্য ইংরেজিতে পূরণ করে দাখিল করতে হবে।

🔗 ফর্ম লিংক: https://forms.gle/UEe5HuAX47kSk2Wd9

তথ্য দাখিলের শেষ সময়: ৩০ জুন ২০২৫

পিএসসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য না দিলে মৌখিক পরীক্ষার কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তাই সময়মতো ফর্ম পূরণে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের এখনই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নির্ধারিত ফর্ম যথাসময়ে পূরণ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে কমিশন।