পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুর সরকারি কলেজে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী
এন এইচ এম জোনায়েদ সিদ্দিকী , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:১৪ এএম

সবুজ ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার প্রত্যয়ে শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সবুজ শেরপুর গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার এবং দর্শন বিভাগের প্রভাষক মো. সবুজ স্যার।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও শেরপুর সরকারি কলেজের লেকচারার শাহিদ ইসলাম, চেয়ারম্যান শরিফুল ইসলাম, সহ-সভাপতি এন এইচ এম জুনায়েদ সিদ্দিকী, সেক্রেটারি আবু সাইম সবুরসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সবুজ ও পরিবেশবান্ধব শেরপুর গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
স্লোগান: “সবুজ শেরপুর গড়ার প্রত্যয়ে—বৃক্ষরোপণ হোক আমাদের অঙ্গীকার।”