বাবুগঞ্জ উপজেলা (বরিশাল) প্রতিনিধি: বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্রকাঠি এলাকায় এ গণসংযোগ করা হয়। জিসাস সাংস্কৃতিক জোটের রহমতপুর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগে জিসাস সাংস্কৃতিক জোটের সিনিয়র সাধারণ সম্পাদক মো. লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করছেন।
এ সময় স্থানীয়দের মধ্যে গণসংযোগকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা যায়।

