পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কটিয়াদীতে জামায়াতের দোয়া মাহফিল

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কটিয়াদীতে জামায়াতের দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত  এবং আহতদের সুস্থতা কামনায় কটিয়াদী উপজেলা জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জুলাই রোজ মঙ্গলবার কটিয়াদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরী, পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, উপজেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক আনিসুজ্জামান, প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের মোনাজাত পরিচালনার মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।