বরিশালে গোলাম কিবরিয়া টিপুর পক্ষে লাঙ্গল প্রতীকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ প্রচারের প্রথম দিনে বরিশাল-৩ (বাবুগঞ্জ -মূলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী কারাবন্দি সাবেক তিনবারে এম পি গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গনসংযোগ করেন প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া
আজ ২২ (শে জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা খানপুরায় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
উক্ত গণ সংযোগে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
