পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২০ মে, ২০২৬
শিরোনাম
সীমান্তে বিজিবির অভিযান: ৫০ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ টঙ্গীতে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান ঈদের ভিজিএফের চাল পাচারের অভিযোগে উত্তাল কারপাশা, জব্দ ৭০ বস্তা চাল এতিমখানায় দিল প্রশাসন মেধা ও স্বচ্ছতায় পুলিশে চাকরি পেলেন ২৫ তরুণ তরুণী ষড়যন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেন কুড়িগ্রাম ২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ। আনন্দবাজারকে শেখ হাসিনা: “মাথা উঁচু করে দ্রুত ফিরব দেশে” সুইজারল্যান্ড যাওয়ার পথে চেক প্রতারণার মামলায় আটক ইউপি চেয়ারম্যান লিটন। রাসিক প্রশাসক এর সাথে নবাগত আরএমপি পুলিশ কমিশনার এর শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

আনন্দবাজারকে শেখ হাসিনা: “মাথা উঁচু করে দ্রুত ফিরব দেশে”

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, “সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব।”

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা হয়েছিল। কিন্তু দল আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আমাদের কোটি কোটি সমর্থক ও লাখো নেতাকর্মী এখনও দেশে রয়েছেন।”

দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, “কেউ স্বেচ্ছায় দেশত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তির মতো বিষয়গুলো উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে। ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার।”