পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গণকবরস্থানে চাঁদাবাজির অভিযোগ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৬:৪৬ পিএম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গণকবরস্থানে চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের গণকবরস্থানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুর ২:০০ ঘটিকার সময় বিএনপির কয়েকজন কর্মী মাটি ভরাটের কাজ চলমান অবস্থায় এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা মাটি ভরাটের কাজে ব্যবহৃত গাড়ির চাবি জোরপূর্বক নিয়ে যান।

স্থানীয়রা জানান, এই ধরনের চাঁদাবাজি কর্মকাণ্ড নতুন নয়। (নাম প্রকাশে অনিচ্ছুক) চন্দ্রগঞ্জ ইউনিয়নের এক বাসিন্দা বলেন, “জোরপূর্বক জমি দখল, বাড়ি নির্মাণ করতে চাঁদা দেওয়াসহ প্রতিটি কাজেই তাকে চাঁদা দিতে হয়।” তিনি আরও বলেন, “চন্দ্রগঞ্জ বাজারে ইজারার নামে ফুটপাত দখল করেও সে কোটিকোটি টাকা চাঁদাবাজি করে। এসব অপকর্মের বিষয়ে কেউ মুখ খুললে তাকে নিউমার্কেটের ভিতরে টর্সার সেলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়।”

এই ঘটনায় স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।