পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কিশোরঞ্জে ছাত্রদলের মিছিলে শ্লোগান- “একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর!”

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৯:৫২ পিএম
কিশোরঞ্জে ছাত্রদলের মিছিলে শ্লোগান- “একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর!”

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রদলের উদ্যোগে এক মিছিল বের করা হয়। পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সেই মিছিলে জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগ এর বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়।

আজ ১৮ মে রোজ রোববার ছাত্রদলের মিছিলে উপজেলা নেতৃবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা শ্লোগান দেয়- “একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর।”, “একটা একটা NCP ধর, ধইরা ধইরা জবাই করা”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।” এছাড়াও বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের এই কর্মকান্ডে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।