পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৯ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কটিয়াদীতে জামায়াতের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৪:১৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. গোলাম মোস্তফা ও ড. জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী থানা জামায়াতের আমীর মাহবুবুর রহমান মাহফুজ এবং জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়াও আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।

বক্তারা ঈদের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।