ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ
আসন্ন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাদী রহমান সাদী, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, সেক্রেটারি শরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন, “ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল হোক, সফল হোক”, “মিয়া গোলাম পরওয়ারের আগমন শুভেচ্ছা, স্বাগতম”, “প্রধান অতিথির আগমন শুভেচ্ছা, স্বাগতম”।
তারা বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকবেন।
বক্তারা বলেন, বিভাগীয় সমাবেশ দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে জনগণের প্রত্যাশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সমাবেশকে সফল করতে মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিপুল জনসমাগমের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল হবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।
