পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১ জুলাই, ২০২৬
শিরোনাম
মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক গাজীপুরে এআই বেস আইটি পার্ক ও অ্যাগ্রো প্রকল্পে বাধার অভিযোগ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল তামীরুল মিল্লাত টঙ্গী বালিকা ক্যাম্পাসের ৬ ছাত্রী ‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে হামিদ আযাদ রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম ৪ আসন: ঋণখেলাপির দায়ে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে জাককানইবিতে সেমিনার অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে হামিদ আযাদ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:১১ পিএম

মুক্তিযুদ্ধের বিরোধিতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন।’

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে বিভাজনের রাজনীতির কারণে দেশে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠেনি। একই ধরনের বিভাজনের রাজনীতি এখনও অব্যাহত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াত ক্ষমা চায়নি’—এ ধরনের বক্তব্যে পুরোনো বিতর্ক উসকে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, অতীতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, দেশের মানুষ তা জুলাই আন্দোলনের সময় প্রত্যাখ্যান করেছে।

জামায়াত নেতা আরও বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। সেই হিসেবে আপনার বাবার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাই এসব বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকা উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামী এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় হামিদুর রহমান আযাদ এ মন্তব্য করেন।