পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

এম. ইউসুফ মাহমুদ
এম. ইউসুফ মাহমুদ , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আমীরে জামায়াতের সফরকে সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী এক জরুরী প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, টানা বর্ষণে চট্টগ্রামের বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এ সফরের উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা, তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা কার্যক্রমকে আরও বেগবান করা। তিনি সফর সফল করতে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলের প্রতি আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।

বৈঠকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। এরপর তিনি টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন এবং চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়।