পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াতের আমির, স্থায়ী সমাধানের আশ্বাস

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা হবে। এ সংকট নিরসনে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাঁশখালীর মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, জামায়াতের চট্টগ্রাম টিম সদস্য জাফর সাদেক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, শামসুজ্জামান হেলালীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।