পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

মুহিবুল হাসান রাফি প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় সোমবার (৪ আগস্ট) বিকেলে জাতীয় ছাত্রশক্তির সমাবেশ ও মিছিল কভার করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে শারীরিক হেনস্তা ও অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতির বিরুদ্ধে।

টাইমস টুডের চট্টগ্রাম প্রতিনিধি আরাফাত হোসেন জানান, ছবি ও ভিডিও ধারণকালে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

এরপরও মাহাতি তার ঘাড় চেপে ধরে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি। পরে এনপিবি নিউজের শহিদুল ইসলাম মাসুম, আরাফাত হোসেন ও চট্টগ্রাম প্রতিদিনের আব্দুর রহমান ইমন ঘটনা নিয়ে কথা বলতে গেলে মাহাতি তাদের সঙ্গে রূঢ় আচরণ করেন এবং ‘তুই’ সম্বোধন করে অসম্মান করেন বলে অভিযোগ ওঠে।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে জ্যেষ্ঠ সাংবাদিকরা পরিস্থিতি শান্ত করেন। অভিযুক্তের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের সাংবাদিক মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।