পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বাদ আসর টঙ্গী বাজারের ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সান্দারপাড়া এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রাশেদুল ইসলাম কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তাঁর রাজনৈতিক অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসু, বৃহত্তর টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সোহেল চৌধুরী, মামুন পাঠান, মোহন, যুবনেতা শাহআলমসহ টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।