পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার।

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের পৃথক দুই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) নাগেশ্বরী উপজেলায় গভীর রাতে পৃথক দুই বিশেষ অভিযান চালিয়ে নাগেশ্বরী থানা পুলিশ “সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায়” গ্রেপ্তার করেন দুই আওয়ামী নেতাকে।

গ্রেপ্তারকৃত দুই আওয়ামী নেতারা হচ্ছেন নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামিলীগ নেতা আলহাজ্ব মো: আব্দুল আজিজ ও অপরজন কালীগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার।

নিষিদ্ধ সংগঠনের এই দুই নেতাকে গ্রেপ্তারের পর ঘটনাটি তৎক্ষনাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উক্ত এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন জায়গায় এর মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা দুই নেতাকে গ্রেপ্তারের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও মন্তব্য করছেন অনেকে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই বিশেষ অভিযানে সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।