পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
আবু ছাহিম -এর কবিতা ‘বাড়ি ছেড়ে দূরে’ গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের ‘সালতানাতে খোরাসান’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফুলবাড়িতে প্রতিরোধ কমিটির যৌথ সভা। রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম
লিঙ্ক কপি হয়েছে!

কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ‘নৈরাজ্য ও অপতৎপরতার’ প্রতিবাদে গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গাছা থানা ছাত্রদল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল ইসলাম।

মিছিলটি বোর্ডবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক স্লোগানে মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকবে। কোনো ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস বা নৈরাজ্যের মাধ্যমে দেশের মানুষের অধিকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে রাজপথে তার জবাব দেওয়া হবে।

এ সময় গাছা থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।