পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুর জেলা যুবদল নেতার পদত্যাগ!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৩:০৭ পিএম
লক্ষ্মীপুর জেলা যুবদল নেতার পদত্যাগ!

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম লিটন। দলীয় সূত্রে জানা যায়, তিনি লক্ষ্মীপুর পৌর বিএনপিতে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কারণে যুবদলের পদ থেকে অব্যাহতির আবেদন করেন।

গত ৩ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি। যুবদলের কেন্দ্রীয় দপ্তরে প্রেরিত উক্ত পদত্যাগ পত্র গৃহীত হয়েছে এবং তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছে কেন্দ্র।

ফলে বর্তমানে লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদটি শুন্য বলে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।May be an image of text that says 'দেশজুড়ে ৬৪টি জেলার সকল জেলা, উপজেলাও ও ক্যাম্পাসে সংবাদ কর্মী নিয়োগ সব খবর সবার আগে পৌঁছে দিতে জনপ্রিয় সংবাদ মাধ্যম "পেজ দ্যা নিউজ" দেশের সকল জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। আবেদনের যোগ্যতা সর্বনিম্ন এসএইচসি আলিম পাশ হতে হবে। [প্েজ মেজ্নামিউজ ज्ा নিউজ আবেদকারীর বয়স আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। আগ্রহীরা আবেদন করুন Email:- pagethenews@gmail.com ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিন। অভিজ্ঞ 3 শিক্ষা্থীদের অগ্রাধীকার দেওয়া হবে। pagethenews.com f pagethenews pagethenews@gmail.com'

এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি বার্তায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন: লক্ষীপুরে সন্ত্রাসী হামলায় জামাত নেতার মৃত্যু: আহত পরিবার!