পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

হৃদয়ের গল্প: ফিরে দেখা।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম
ফিরে দেখা
(ছোট গল্প)

রায়হান: আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি?
আরশিয়া: আপনার কি প্রশ্ন করতেই হবে?
রায়হান: আপনি অনুমতি না দিলেও করবো!
আরশিয়া: তাহলে আর কি প্রশ্ন করেন ?
রায়হান: আচ্ছা বলুন তো অভিযোগ এর জার্মানি প্রতিশব্দ কি?
আরশিয়া: Beschwerde(বেসওয়ার্দে), এমন অদ্ভুত প্রশ্ন করার কারণ কি?
রায়হান: আমার অদ্ভুত প্রশ্ন করতেই ভালো লাগে!
আরশিয়া: আপনার কি আর অদ্ভুত প্রশ্ন করা বাকি আছে?
রায়হান: হ্যাঁ, মাত্র তো শুরু। আচ্ছা বলুন তো, গোলাপ এর আরবি নাম কি?
আরশিয়া: আপনার কেনো মনে হচ্ছে আমি আপনার এই উদ্ভট প্রশ্নের উত্তর দিবো?
রায়হান: আপনার চোখ বলছে।
আরশিয়া: বাহ্! আপনি তো দেখি চোখের ভাষা ভুল ভাবে পড়তে পারেন!
রায়হান: তার মানে আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন না?
আরশিয়া: আচ্ছা প্রশ্ন করুন!
রায়হান: দ্বিতীয় প্রশ্ন উত্তর বলুন?
আরশিয়া: (ওয়ারদাহ),
রায়হান: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ছিলেন?
আরশিয়া: চন্দ্রাবতী
রায়হান: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসে নায়িকার নাম কী?
আরশিয়া: পার্বতী
রায়হান: চার অধ্যায়’ উপন্যাসে রাজনৈতিক কোন মতবাদের প্রভাব রয়েছে?
আরশিয়া: বিপ্লবী জাতীয়তাবাদ ও সাম্যবাদী আদর্শ
রায়হান: আচ্ছা বলুন তো, ভালোবাসা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

আরশিয়া: ভালোবাসা শব্দটি বাংলা ভাষার নিজস্ব শব্দ, আপনি কি কোনোভাবে আমার প্রেমে পড়েছেন?”
রায়হান: হয়তো বা!


আরশিয়া: আপনাকে এতো সাহস কে দিয়েছে?
রায়হান: ভালোবাসার জন্য তো সাহস লাগে না!
আরশিয়া: কি লাগে?
রায়হান: ভালোবাসার জন্য লাগে ভালোবাসা যায় এমন একজন মানুষ!
আরশিয়া: আপনি কখনো আর আমার চোখের সামনে আসবেন না!
রায়হান: আমি যখন আপনার কল্পনা চলে আসবো তখন কি করবেন?
আরশিয়া: আপনি আমার তেমন কেও না যে আমার কল্পনা আসবেন,
রায়হান: তেমন কেও হতে তো কয়েক যোগ সময়ের প্রয়োজন নেই!
আরশিয়া: ভালোবাসলে কি লাভ?
রায়হান: সবকিছু কি আর লাভ লস এর হিসেবে হয়?
আরশিয়া: আমি তো মনে করি ভালোবাসলে কষ্ট পেতে হয়!

রায়হান: হুম আমিও তা বিশ্বাস করি তবে হুমায়ুন আহমেদ এর এ কথাটাও আমার কাছে দারুণ লেগেছে সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।

আরশিয়া: বুঝলাম, আপনি তো অনেক ভালো আর্টিস্ট?
রায়হান: অনেক বড় না তবে আর্টিস্ট
আরশিয়া: আপনি কি আমার কল্পনার একটি ছবি তৈরি করতে পারবেন?
রায়হান: চেষ্টা করতে পারি?
আরশিয়া: ধন্যবাদ,
রায়হান: আপনিও কি আমার প্রেমে পড়েছেন নাকি?
আরশিয়া: না, তবে আমার কল্পনা ছবি আর্ট করতে পারলে হয়তো পড়তেও পারি!
রায়হান: আমার মনে হয় আপনি আমায় ভালোবেসে ফেলেছেন!
আরশিয়া: আমাকে এখন উঠতে হবে!
রায়হান: আমাদের কি আবার দেখা হবে?
আরশিয়া: হতেও পারে!
রায়হান: আমি অপেক্ষায় থাকবো!

[ সমাপ্ত ]