পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান, আটক ৩

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

বরিশাল প্রতিনিধি: গোপন তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্প। অভিযানে এক মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ৬২ ইবি ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হক–এর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসি চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী (৩৩)–কে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুইটি দা, দুইটি চা পাতি, তিনটি চাকু/ছুরি, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হাওলাদার কালা বকসি চর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপর আটক মাদক সেবনকারী মোঃ হোসেন ঢালী হাতিয়া এলাকার বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।