পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

গোরকমন্ডপে ভয়াবহ নদীভাঙন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্মারকলিপি

মো: আতিকুর রহমান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৪১ এএম

কুড়িগ্রামের নাওডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোরকমন্ডপ এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১১ মে) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত প্রায় সাত বছর ধরে নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন, স্মারকলিপি, অনলাইন-অফলাইনে প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী সমাধান মেলেনি। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান, গোরকমন্ডপ এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৫ সালে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল বলে দাবি তাদের।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে পর্যাপ্ত জিও ব্যাগ ফেলা এবং দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।

বর্তমানে নদীর পূর্ব তীরজুড়ে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো ২নং ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

তবে সমস্যা সমাধানে প্রশাসনের যেকোনো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এলাকাবাসী