পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:৪২ পিএম

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ, ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে শ্রীবরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন ও বর্ণাঢ র‍্যালি এবং সচেতনতামূলক সভা করা হয়েছে।

শেরপুরের শ্রীবরদীতে (১৯মে) সকালে”অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা ভূমি মেলার কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়।

ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় শ্রীবরদী উপজেলা ভূমি অফিস,শ্রীবরদী, শেরপুর কতৃক আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আয়োজন করে।

উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর করতে এ ভূমি মেলার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ , উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল,সাধারণ সম্পাদক সোহান, সরকারি বিভিন্ন অফিসের অফিসারগণ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভূমি সেবা প্রত্যাশীরা।