পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

মেধা ও স্বচ্ছতায় পুলিশে চাকরি পেলেন ২৫ তরুণ তরুণী

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:২৯ পিএম

মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৫ জন তরুণ-তরুণী। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই নির্বাচিত হওয়ায় চাকরি প্রাপ্তদের পরিবারে বইছে আনন্দের বন্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে লিখিত, শারীরিক সক্ষমতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের অনেকেই সাধারণ ও নিম্নআয়ের পরিবারের সন্তান। স্বল্প খরচে সরকারি চাকরি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তাদের অভিভাবকরা। তারা বলেন, বর্তমান নিয়োগ প্রক্রিয়া তরুণদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে।