পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

সীমান্তে বিজিবির অভিযান: ৫০ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

শহিদুল ইসলাম আল জিহাদ
শহিদুল ইসলাম আল জিহাদ , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৩১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তির নাম লুৎফর রহমান। তিনি টেকনাফের স্থানীয় বাসিন্দা নুর আহমদের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে যে, নাফ নদীর খারাইঙ্গা ঘোনা সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরবর্তীতে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে একটি নৌকা খারাইঙ্গা ঘোনা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে চ্যালেঞ্জ করেন। এসময় সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত লুৎফর রহমানের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে টেকনাফ মডেল থানা-এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।