পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর
লিঙ্ক কপি হয়েছে!

নারায়ণগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মোঃ রাকিব হোসাইন হৃদয়
মোঃ রাকিব হোসাইন হৃদয় , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:০০ এএম

নারায়ণগঞ্জের বক্তাবলীতে ৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, আফসানা নামে শিশুটিকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে হিরু ও সোহেল নামে দুই ব্যক্তি নিয়ে যায়। পরে তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে।

শিশুটির মা শাহানা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে শিশুটির বাবা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে যান বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।