পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

লিফটের নিচে মিলল নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ

এম. ইউসুফ মাহমুদ
এম. ইউসুফ মাহমুদ , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:১৬ পিএম

চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার একটি ভবনের লিফটের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থল পাঠানটুলি এলাকার খান বাড়িতে যায়।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশ উদ্ধার করা হয়।

সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিহতের স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন।

শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লিফটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তিনি এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান।