পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

ভারতের দিল্লিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীর আত্মহত্যা

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:১৩ পিএম

ভারতের দিল্লিতে মোস্তাক আহমেদ সাগর (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহত মোস্তাক আহমেদ সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি বাজার এলাকার বাসিন্দা এবং পল্লি চিকিৎসক মোশারফ হোসেন মিন্টুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে তিনি ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন।

সাগরের বাবা মোশারফ হোসেন মিন্টু জানান, বিকেলে ছেলের ফেসবুক পোস্ট দেখতে পান স্বজনরা। পরে ভারত থেকে তার মৃত্যুর সংবাদ আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পোস্টে তিনি মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জীবনের বিভিন্ন চাপ ও হতাশার কথা উল্লেখ করেন। পাশাপাশি কাউকে দায়ী না করার অনুরোধও জানান।

বর্তমানে পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে সাগরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।